নিজস্ব প্রতিনিধি।
বিজ্ঞাপনে নিজেকে জনপ্রতিনিধি জাহির করে জোর বিতর্কে জড়ালেন যাদবপুরের (Jadavpur) তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি একটি তেলের বিজ্ঞাপনে অভিনয় করেছেন টলিউডের এই অভিনেত্রী। নতুন এই বিজ্ঞাপনটিতে মিমি ছাড়াও রয়েছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। কী দেখা গিয়েছে সেখানে? একটি আয়নার সামনে বসে চুল বাঁধছেন মিমি। পিছন থেকে হেঁটে আসছেন বিদ্যা। মিমিকে তিনি প্রশ্ন করছেন, ‘‘এখনও চুল নিয়ে পড়ে?’’ জবাবে মিমি বলছেন, ‘‘আমি এখন জনপ্রতিনিধি। তাই তার যোগ্য হেয়ারস্টাইল।’’
বিতর্ক ধামাচাপা দিতে মিমি অবশ্য জানিয়েছেন পুরো বিষয়টি হয়েছে তাঁর অজ্ঞতার কারণে। আইন মহলের অবশ্য ব্যাখ্যা, যেভাবে তিনি নিজের সাংসদ পদ জাহির করে বিজ্ঞাপনে অভিনয় করেছেন, তাতে তাঁর জনপ্রতিনিধিত্ব হারানোর যথেষ্ট কারণ রয়েছে। তাঁর দল তৃণমূল কংগ্রেস অবশ্য মিমি চক্রবর্তীর (Mimi Chakroborty) এমন বিজ্ঞাপন প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news