Breaking News
Home / TRENDING / ফের তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা

ফের তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা

নীল রায়:

আরও এক বাংলাদেশি অভিনেতাকে লোকসভা ভোটের প্রচারে নামানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পহেলা বৈশাখের দিন রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালের সমর্থনে বাংলাদেশী অভিনেতা ফেরদৌসকে প্রচারে সামিল খরা নিয়ে বিতর্ক শুরু হয়। তারই মাঝে রানী রাসমণি টিভি সিরিয়ালে রাজা চন্দ্র দাসের চরিত্রে অভিনয় করা অভিনেতা গাজী আব্দুন নূরকে প্রচারে নামানোর অভিযোগ ওঠে বাংলা শাসকদলের বিরুদ্ধে।

 

সূত্রের খবর, দমদম লোকসভার অধীন কামারহাটি বিধানসভাতে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে একই গাড়িতে প্রচার করতে দেখা যায় এই বাংলাদেশী অভিনেতাকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান নেতা সৌগত রায়ের হয়ে ভোট চান বাংলাদেশী এই জনপ্রিয় অভিনেতা।  রানী রাসমণি টিভি সিরিয়ালে রানী রাসমণির স্বামী রাজা চন্দ্র দাসের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে বাংলা বেশ পরিচিত মুখ গাজী আব্দুন নূর।

বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহা এদিনই ফিরদৌসের প্রচারে নামার ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন। সেদিনই তৃণমূল নেতা “মদন মিত্র ছিলেন আছেন থাকবেন” ফেসবুক পেজে বাংলাদেশী অভিনেতা গাজী আব্দুন নূরকে নিয়ে মদন মিত্রর প্রচারের ভিডিও ভাইরাল হয়।

 

ইতিমধ্যে অভিনেতা ফেরদৌসকে বাংলাদেশ হাইকমিশন থেকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নতুন করে এই যুবা অভিনেতা তৃণমূলের প্রচারে নেমে বিপাকে পড়লেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *