Breaking News
Home / TRENDING / পরিযায়ী শ্রমিকদের ট্রেনেই ঘরে ফেরাতে কেন্দ্রকে দায়িত্ব নিতে বলল রাজ্যগুলি

পরিযায়ী শ্রমিকদের ট্রেনেই ঘরে ফেরাতে কেন্দ্রকে দায়িত্ব নিতে বলল রাজ্যগুলি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ট্রেন ছাড়া পরিযায়ী শ্রমিকদের (Migrent Labour) রাজ্যে ফেরানো যাবে না। এমনই মত স্পষ্ট করে দিচ্ছে রাজ্য সরকারগুলি। লকডাউনের বাজারে বাস জোগাড় করা অসম্ভব। তা ছাড়া বাসে ‘সোশ্যাল ডিসটেন্সিং’ বজায় রাখাও সমস্যার। তাই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালানোর জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্য। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ একাধিক মুখ্যমন্ত্রী রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে ট্রেনে পরিযায়ী শ্রমিকদের সংশ্লিষ্ট রাজ্যের পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, কিছু রাজ্য থেকে সম্ভব হলেও মহারাষ্ট্র, কেরল, গুজরাত ও দিল্লিতে রাজ্যের লক্ষাধিক শ্রমিক আটকে রয়েছেন। বাসে করে তাঁদের ফেরানো সম্ভব নয়। 

বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়া, পর্যটক-তীর্থযাত্রীদের বৃহস্পতিবার থেকে ঘরে ফেরার অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। ট্রেন চলাচল বন্ধ থাকায় তাঁদের বাসে করে ফেরানোর দায়িত্ব রাজ্যগুলিকেই নিতে হবে বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ক্যাবিনেট সচিবের বৈঠকে কেন্দ্রের নির্দেশিকা রূপায়ণের সমস্যাগুলি তুলে ধরেন বিজেপি-বিরোধী রাজ্যের প্রতিনিধিরা। বলা হয়েছে, লক্ষ লক্ষ লোক বাড়ি ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু লকডাউনের বাজারে কয়েক হাজার বাস ও পথে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা কার্যত অসম্ভব। তা ছাড়া, দুই রাজ্যের মধ্যে দূরত্বও অন্যতম প্রধান অন্তরায়। বিরোধী রাজ্যগুলির ওই দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন ক্যাবিনেট সচিব। দেশের পণ্য পরিবহন ছাড়া যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধ রেখেছে রেল মন্ত্রক। তাই ফের রেল পরিষেবা শুরু করে পরিযায়ী শ্রমিকদের সংশ্লিষ্ট রাজ্যের পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *