চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। শুক্রবার রাজ্য বিজেপি (BJP) সূত্রে এমনটাই জানা গিয়েছে। কোভিডে আক্রান্তদের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিট কমিটির বৈধতা নিয়ে মামলা দায়ের করা হল। পাশাপাশি হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে।
এছাড়াও, করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনায় তথ্য গোপন করা হয়েছে বলেও ওই মামলার নথিতে উল্লেখ করেছেন বিজেপি সভাপতি । সঙ্গে পুলিশকে পিপিই কিট সহ বাকি নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম দেওয়ার আবেদন জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে।। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠন করার আবেদন করেছেন মেদিনীপুরের সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news