Breaking News
Home / TRENDING / করোনা সংকটের সময়েও ভারতের ক্ষতি করার চেষ্টা করছে পাকিস্তান, নাম না করেই কড়া জবাব ভারতের

করোনা সংকটের সময়েও ভারতের ক্ষতি করার চেষ্টা করছে পাকিস্তান, নাম না করেই কড়া জবাব ভারতের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

নাম না করেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে পাকিস্তানকে কড়া ধমক দিল ভারত। বৃহস্পতিবার এই সংস্থার এক ভার্চুয়াল অধিবেশনে ভারত বলে যে কোভিড (Covid-19) সংক্রমণের মধ্যে সারা পৃথিবীর যখন টালমাটাল অবস্থা তখনও ভারতের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে, গুজব ছড়িয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি বিশেষ দেশ। এখন অতিমারীকে কাবু করা ছাড়া আর কোনও দিকে অন্য কোনও দেশের নজর ফেরানোই উচিত নয়। কিন্তু এই দেশটা সবকিছুতেই ব্যতিক্রমী।

একদিকে মহামারী জয়ে এঁরা প্রকাশ্যে ভারতের হাতে হাত মিলিয়েছে অন্যদিকে পিছনে ভারতকে অপদস্থ করার জন্য গুজব ছড়িয়ে যাচ্ছে । এর পর জেনেভার এই অধিবেশনে কোভিড হারাতে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ভারত। অধিবেশনে বলা হয় অতিমারীকে দমন করতে যথেষ্ট জল, বাসস্থান এসবই খুব জরুরি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *