Breaking News
Home / TRENDING / পচা মাংস কাণ্ডে তল্লাশিতে নামল মেদিনীপুর পুরসভা

পচা মাংস কাণ্ডে তল্লাশিতে নামল মেদিনীপুর পুরসভা

চিত্ত মাহাত, পশ্চিম মেদিনীপুর :

রাজ্য জুড়ে পচা মাংস উদ্ধারের পর এবার নড়ে চড়ে বসল পশ্চিম মেদিনীপুর পুর প্রশাসন। বৃহস্পতিবার পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে শহর জুড়ে চালানো হয় তল্লাশি অভিযান। বর্তমানে মেদিনীপুর শহরে আগাছার মতো গজিয়ে উঠেছে বেশকিছু বিরিয়ানি বা মাংস কেন্দ্রিক খাবারের দোকান। সেইসব দোকান গুলিতে তল্লাশি চালায় পুরসভার বিশেষ একটি প্রতিনিধি দল। জানা যায়, কয়েকটি দোকান কোনও রকম সরকারি অনুমতি (লাইসেন্স) ছাড়াই দীর্ঘদিন ধরে চালছে। সেইসব দোকান মালিকদের নোটিশও দিয়ে আসেন পুর কর্তৃপক্ষ। এছাড়াও কয়েকটি দোকানের মাংস নষ্ট করে দেওয়া হয় ব্লিচিং দিয়ে। পুর প্রশাসনের তরফে জানানো হয়, রাজ্যের বিভিন্ন শহরগুলিতে পচা মাংস উদ্ধার কার্য শুরু করেছে রাজ্য প্রশাসন। সেই মতো মেদিনীপুরেও এই তল্লাশি অভিযান শুরু হল। এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে। একটি দোকানের মাংস দেখে সন্দেহ হওয়ায় সেই দোকানের মাংসের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাবার নিয়ে কোনও রকম কারচুপি বা জালিয়াতি বরদাস্ত করা হবে না। যে সব দোকান সরকারি নির্দেশ মেনে ব্যবসা করছে, তাঁদের কোনও ক্ষতি হবেনা। কিন্তু যদি কোনও দোকানের খাবারে গন্ডগোল পাওয়া যায় বা সরকারি নির্দেশ বহির্ভূত ভাবে ব্যবসা করে, সেইসব দোকান মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও জানায় পুর প্রশাসন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *