Breaking News
Home / TRENDING / বালির এক বাগান সমর্থক চমকে দিলেন, জানুন ক্লিক করে

বালির এক বাগান সমর্থক চমকে দিলেন, জানুন ক্লিক করে

পিনাকী ব্যানার্জি
মণিদীপা ব্যানার্জি গাঙ্গুলি :

দেখে বোঝার জো নেই, কীসের অনুষ্ঠান চলছে। চারিদিক সবুজ–মেরুন ছটায় ঝলমল করছে। গোটা বাড়িটায় সবুজ–মেরুন টুনি ঝোলানো। গেটের সামনে আস্ত একটা পালতোলা নৌকা। তা হলে কি মোহনবাগানেরই কোনও অনুষ্ঠান?
না, না, সময় গড়াতেই ভুল ভাঙল।
অনুষ্ঠানটা আসলে বালির কট্টর মোহনবাগানী প্রদীপ গাঙ্গুলির বউভাত। সেখানেও সঙ্গে ছিল মোহনবাগান! প্রিয় সঙ্গীনীকে আপন করে নেওয়ার অনুষ্ঠানে ‘প্রিয়’ মোহনবাগান সাক্ষী থাকবে না, তা কী করে হয়। পাত্রী উদনারায়নপুরের প্রিয়াঙ্কা গাঙ্গুলি ব্যানার্জি।
প্রদীপ আদ্যপান্ত বাগান সমর্থক। চিরশত্রু ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে তর্ক জুড়লেই বলে থাকেন, ‘আমার রক্তে মোহনবাগান’। নিজের বউভাত অনুষ্ঠানে মিলেমিশে রইল সবুজ–মেরুন। বউভাত অনুষ্ঠানের আগে ডেকরেটার্সকে দিয়ে আস্ত একটা পালতোলা নৌকাই বানিয়ে ফেললেন। যা অনুষ্ঠান আসরের গেটের মাথায় শোভা পাচ্ছিল। চারিদিক থেকে তাতে পরছিল সবুজ–মেরুন আলো। সেই আলোয় বউভাতের অনুষ্ঠান যেন আর ঝলমল করল। মেনুতেও চিংড়ি বাদ ছিল না।
কন্যাযাত্রীর লোকজন আবার সেই পালতোলা নৌকা দেখে চমকে যান। অনেকে আবার সেই নৌকার সঙ্গে সেলফি তুলতেও ছাড়লেন না। অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের সামলানোর ফঁাকেও বাগান সমর্থক প্রদীপের মন পড়েছিল সেই নৌকাতেই। মনে মনে হয়ত পালতোলা তরীতেই আগামী দিনের স্বপ্ন সাজাচ্ছিলেন প্রদীপ। দু’জনের আগামী দিনের স্বপ্নগুলো ৩১ মে ২০১৪ সালের আই লিগ পাওয়ার স্বপ্নের মত সত্যি হোক। প্রদীপ, প্রিয়াঙ্কাকে আগামী দিনের জন্য চ্যানেল হিন্দুস্তানের তরফে রইল অনেক অনেক শুভেচ্ছা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *