নীল বণিক :
ভাগাড় কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাস্তায় নামল রাজ্য বিজেপি। ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে কলকাতা পুরসভা পর্যন্ত একটি মিছিল করেন রাজ্য বিজেপির নেতা-কর্মীরা। তবে রাজ্য বিজেপির মিছিলকে কলকাতা পুরসভার কাছে আটকে দেয় পুলিশের ব্যারিকেড। বিজেপির অভিযোগ, ভাগাড় কাণ্ডে শাসক দলের মাথারা জড়িত। তাই রাজ্য সরকার ভাগাড় কাণ্ডে সিট কমিটি গঠন করে প্রকৃত দোষিদের শাস্তির ব্যবস্থা করতে পারবে না। রাজ্যের মানুষের কাছে প্রকৃত সত্য জানাতেই কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে তদন্তের দাবি জানায় বিজেপি। কলকাতা পুরসভার সামনে বিজেপি কর্মীরা রাজ্যের খাদ্য মন্ত্রীর পদত্যাগের দাবি জানান । একইসঙ্গে কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগের দাবিও জানান বিজেপির কর্মীরা। রাজ্য সরকার সিটের তদন্তের নামে তদন্তের প্রহসন করলে আদালতে যাবার হুমকিও দিয়ে রাখেন বিজেপি নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news