Breaking News
Home / TRENDING / দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রী ডাক পাচ্ছেন না সিপিএমের ব্রিগেড সমাবেশে

দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রী ডাক পাচ্ছেন না সিপিএমের ব্রিগেড সমাবেশে

নীল রায়:

এবারের ব্রিগেড সমাবেশে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আমন্ত্রণ জানাচ্ছে না রাজ্য সিপিএম। তাঁর মতো নেতাকে আমন্ত্রণ না জানানোয় গুঞ্জন শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। বাংলা তথা ভারতের রাজনীতিতে সিপিএম এখন প্রান্তিক শক্তি হিসেবে পরিচিত। বাংলার পর ত্রিপুরাও হাতছাড়া হয়েছে সিপিএমের। এমতাবস্থায় সিপিএমের একমাত্র শক্তি ভরকেন্দ্র কেরল। সেই কেরলের মুখ্যমন্ত্রীকে কেন আমন্ত্রণ জানানো হবে না তা নিয়ে অবশ্য নিজেদের মতো যুক্তি খাড়া করেছে সিপিএম। তাদের কথায় কেরলের পরিবেশ ও পরিস্থিতি বাংলা থেকে একেবারে ভিন্ন। তাই বামফ্রন্টের ডাকা এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি সিপিএমের এই পলিটব্যুরো সদস্যকে।

এদিকে লোকসভা ভোটের আগে ভারতবর্ষের এমন একজন শক্তিশালী সিপিএম নেতাকে কেন ডাকা হচ্ছে না তা নিয়ে নানা আলোচনা চলছে। প্রসঙ্গত, গত বছর ১৬ জুন দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের বাড়িতে অরবিন্দ কেজরিওয়ালের ধর্নাকে কেন্দ্র করে বৈঠক হয়েছিল ৪ মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ছাড়াও ছিলেন সিপিএমের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। তৎক্ষণাৎ বিষয়টি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে জানিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র।‌ নিজেদের অবস্থান স্পষ্ট করে বঙ্গের সিপিএম নেতৃত্ব ইয়েচুরিকে স্পষ্ট জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএমের জাতশত্রু সঙ্গে বৈঠক করার অর্থ বাংলায় সিপিএমকে দুর্বল করে দেওয়া। পশ্চিমবঙ্গের সিপিএম নেতারা যেভাবে মমতার ওপর ক্ষুব্ধ, তাতে মনে করা হচ্ছে ওই বৈঠকের জেরেই ডাক পাচ্ছেন না বিজয়ন। দেশে সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী ডাক না পেলেও এই ব্রিগেড সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বাম মনস্ক অভিনেত্রী শাবানা আজমি ও ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ভিমরাও আম্বেদকারের নাতি প্রকাশ আম্বেদকারকে।

এছাড়াও আসবেন কানাইয়া কুমার। ঘটনাচক্রে পিনারাই বিজয়নের মত ব্রিগেডের ডাক পাননি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বাংলার রাজনীতির পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সঙ্গে কেরল বা ত্রিপুরার কোনও মিল নেই। ‌তাই ব্রিগেড সমাবেশে তাঁদের কাউকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজার চেষ্টা করা উচিত হবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *