ওয়েব ডেস্ক:
দমদমগামী মেট্রোর এসি রেকে আগুন, ধোয়া। কাঁচ ভেঙে উদ্ধার করা হল যাত্রীদের। এখনও টানেলে আটকে পড়া যাত্রীদের উদ্ধার চলছে।
আজ বিকেল ৫টা ২০ নাগাদ রবীন্দ্রসদন ও ময়দান স্টেশনের মাঝে মেট্রোর টানেলে দমদমগামী একটি এসি রেকে আচমকাই ধোয়া দেখা যায়। ট্রেন থামলে রেক থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কিছু যাত্রী কাচ ভেঙে রেক থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষও অন্য যাত্রীদের উদ্ধারে নামে। কাচ ভেঙে নামানো হয় যাত্রীদের। এদিকে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। এই ঘটনায় অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ধোঁয়ায় ও হুড়োহুড়ির কারণে বেশ কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news