Breaking News
Home / TRENDING / সামাজিক দূরত্ব মেনে মেট্রো চালানোর সম্ভব নয়, নবান্নকে জানাল মেট্রো কর্তৃপক্ষ

সামাজিক দূরত্ব মেনে মেট্রো চালানোর সম্ভব নয়, নবান্নকে জানাল মেট্রো কর্তৃপক্ষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সামাজিক দূরত্ব মেনে কলকাতায় মেট্রো রেল চালানো সম্ভব নয়। রাজ্যের প্রশাসনিক কর্তাদের জানিয়ে দিলেন মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মেট্রো কর্তৃপক্ষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুরোধ করেন শহর কলকাতার পরিবহন পরিষেবার সমস্যা মেটাতে চালানো হোক মেট্রো রেল। সোমবার সকালেই নবান্নে এ বিষয়ে বৈঠকে বসেন দু’পক্ষ। সেই বৈঠকেই আলাপ-আলোচনার পর মেট্রো রেলের শীর্ষ কর্তারা রাজ্য সরকারের আধিকারিকদের জানিয়ে দেন সামাজিক দূরত্ব রক্ষা করে কোনওভাবেই কলকাতায় মেট্রো চালানো সম্ভব নয়।

সূত্রের খবর, কলকাতায় মেট্রো (Kolkata Metro) সচল করতে বৈঠকে রাজ্য সরকারকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে বলেছেন মেট্রো কর্তৃপক্ষ। কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই রেলবোর্ড দেশের ১৭টি রেল জোনেই ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত কয়েকটি বিশেষ ট্রেন ছাড়া যাবতীয় রেল পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।‌ রেল বোর্ডের এই সিদ্ধান্তের কথাই রাজ্য সরকারের আধিকারিকদের জানিয়েছেন মেট্রো কর্তারা। কেন সামাজিক দূরত্ব রক্ষা করে কলকাতায় মেট্রো চালানো সম্ভব নয় তাও বিশদে ব্যাখ্যা করেছেন তারা।

সূত্রের খবর, এরপরেই কলকাতায় মেট্রো চালানোর বিষয়টি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারকে কথা বলার প্রস্তাব দিয়েছেন মেট্রো কর্তারা। মনে করা হচ্ছে, নবান্ন থেকে সরাসরি দিল্লিতে কথা বলেই এ প্রসঙ্গে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব বলে মনে করা হচ্ছে। নিয়মমাফিক, রেল বোর্ডের (Railway Board) কোনও সিদ্ধান্ত অমান্য করার অধিকার নেই ভারতীয় রেলের কোনও জোনের। সেই নিয়মমাফিক কলকাতায় মেট্রো চালাতে পারবে না কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও কলকাতায় মেট্রো চালানো নিয়ে তাদের কাছে কোনও নির্দেশ আসেনি। তাই জুলাই মাসে আদৌ মেট্রো পরিষেবা শুরু করা যাবে কিনা, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা বললেও সোমবার রাস্তায় বেসরকারি বাস নামেনি। ফলে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। মনে করা গিয়েছিল মুখ্যমন্ত্রীর অনুরোধ মাফিক কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ট্রেন পরিষেবা শুরু করলে সেই দুর্ভোগ কিছুটা হলেও কমবে। কিন্তু সোমবার মেট্রো কর্তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের আধিকারিকদের বৈঠক নিষ্ফলা হওয়ার পর এখন রাজ্য তাকিয়ে দিল্লির দিকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *