নীল রায়।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ টালা ব্রিজে (Talah Bridge) যান চলাচল। তাই চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। টালা ব্রিজে যান চলাচলের নিষেধাজ্ঞা জারির পর সাধারণ মানুষের কথা ভেবেই উদ্যোগী হয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। তাই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল তাঁরা। মেট্রোর পক্ষে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর থেকে অতিরিক্ত মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের পাঁচদিন অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত ২৮৪টি মেট্রো চলে। তবে নয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন ২৮৮ টি মেট্রো চালানো হবে।
বি টি রোডের উপর টালা ব্রিজ ভাঙা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। তবে বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকার যে সেই পথেই হাঁটছে তা পরিষ্কার। পূর্ত দফতর বিজ্ঞপ্তি জারি করে দরপত্র আহ্বান করেছে টালা ব্রিজ সংলগ্ন প্রায় সাড়ে ১২ হাজার স্কোয়ার মিটার এলাকা জুড়ে মাটির নিচের ম্যাপিং করা হবে। ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী, গ্যাস বা বিদ্যুৎ এর পাইপলাইন ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ম্যাপিং করে সাত দিনের মধ্যে প্রথম পর্যায়ের রিপোর্ট দিতে হবে। প্রথম পর্যায়ের কাছের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news