Breaking News
Home / TRENDING / “খুনের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার” অভিযোগ মুকুলের

“খুনের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার” অভিযোগ মুকুলের

নীল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে খুনের রাজনীতি করার অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। শনিবার জিয়াগঞ্জ ও পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন-সন্ত্রাসের ঘটনা নিয়ে বিজেপি-র (BJP) তরফে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছিল ধর্মতলার মেয়ো রোডে। সেই কর্মসূচিতে মুকুল বলেন, “বাংলায় খুনের রাজনীতি করছে সরকার। রাজ্য পুলিশ আর সিআইডি যে তদন্ত করছে, এ সব লোক দেখানো। মমতা বলে দিয়েছে কী করতে হবে। তদন্ত শেষ করে বলবে, নিহত বন্ধুপ্রকাশ পাল আরএসএস কর্মী ছিলেন না।”

এদিন ধর্না মঞ্চে জিয়াগঞ্জের ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “পুজোর মধ্যে জিয়াগঞ্জ, নদিয়ার শান্তিপুর এবং চাপড়ায় আমাদের তিনজন কর্মী খুন হলেন। জিয়াগঞ্জের ঘটনা দেখে গোটা দেশ শিউরে উঠেছে। বাংলার মানুষকে যাতে এমন রক্তাক্ত দুর্গাপুজো আর দেখতে না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *