Breaking News
Home / TRENDING / দেশের ছোট শহরগুলিতে মেট্রো চালাতে নতুন প্রকল্প আনছে মোদী সরকার

দেশের ছোট শহরগুলিতে মেট্রো চালাতে নতুন প্রকল্প আনছে মোদী সরকার

ভাস্কার মান্না:

এবার ছোট শহরগুলিতেও ‘মেট্রোলাইট’ ট্রেন চালানোর জন্য একটি প্রকল্প আনছে মোদী সরকার। সূত্রের খবর, যেসব শহরের জনসংখ্যা খুব বেশি নয়, সেখানে এই ট্রেন চালানো হবে। ৩টি কোচ সম্পন্ন এই ট্রেনের গতি ঘন্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না। এই প্রকল্পের জন্য কেন্দ্র রাজ্যকে আর্থিক সহায়তা করবে।

ইতিমধ্যে কেন্দ্রীয় শহর ও আবাস মন্ত্রণালয় ‘মেট্রোলাইট’ প্রকল্পের জন্য একটি নোটিশ জারি করেছে। এই মন্ত্রক সূত্রে খবর, এই প্রকল্পটি উচ্চ ক্ষমতা সম্পন্ন করা হচ্ছে। যেখানে ভবিষ্যতে আরও রেলের কোনো বৃহত্তর কাজ করা যায়। তাছাড়া বড় শহরে যাতায়াত করার জন্য এই প্রকল্পের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরী। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটের ইস্তেহারে মেট্রো রেলের বিস্তার ৫০টি শহরে করবে বলে জানিয়েছিল বিজেপি।

জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য একটি আলাদা রাস্তা তৈরি করা হবে মাটির ভিতরে বা মাটির বাইরে। তবে যেখানে মাটির উপরে সম্ভব নয়, সেখানে মাটির নিচে রাস্তা তৈরি করা হবে। এটি নির্মাণের জন্য মাত্র ২.২ মিটার জায়গা প্রয়োজন। মাটির তলা থেকে ৩০০-৩৫০ মিমি উঁচু এই ট্রেনের তিনটি কোচ পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে এবং ট্রেনটির দৈর্ঘ্য হবে ৩৩ মিটার। এই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী একসঙ্গে ট্র্যাভেল করতে পারবে। ট্রেনটি স্টেনলেস স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *