Breaking News
Home / TRENDING / আজ ট্রাম্পের মুখোমুখি হবেন ইমরান, কথা হবে ভারতকে নিয়ে

আজ ট্রাম্পের মুখোমুখি হবেন ইমরান, কথা হবে ভারতকে নিয়ে

ওয়েব ডেস্কঃ

 

আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজের কথা রয়েছে ইমরানের। এছাড়া মঙ্গলবার মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়র সঙ্গে দেখা করবেন ইমরান। 

 

ইমরানের এই সফর সম্পর্কে ইসলামাবাদের রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা হবে ইমরানের। তার মধ্যে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের মতো বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আর্থিক সংকটে ভুগছে দেশটি। এই সংকট কাটাতে ট্রাম্পের সাহায্য চাইছেন ইমরান। পাশপাশি মার্কিন লগ্নি টানার পক্ষেও জোর দেবেন ইমরান। এছাড়া আফগানিস্তান ও ভারত সম্পর্কে ইসলামাবাদের নীতি তুলে ধরবেন তিনি। বারবার জঙ্গি সংগঠনকগুলিকে আর্থিক সাহায্য করার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরবেন ইমরান।

 

উল্লেখ্য, বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাগত জানানোর জন্য ট্রাম্প প্রশাসনের কোনো মন্ত্রীকে দেখা যায়নি। তাঁকে স্বাগত জানানোর জন্য শুধুমাত্র প্রোটোকল অফিসার মোরী কেট উপস্থিত ছিল।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *