সুজয় রায়
কোথায় গেল ম্যাজিসিয়ানের জাদু? ফুটবল–ঈশ্বরের শক্তিই বা কাজে এল না কেন? এবার তো ফুটবল–ঈশ্বরে আর বিশ্বাস থাকবে না মেসি–ভক্তদের। মেসি ভক্তরা একযোগে বলছেন, কফিন বইবার শক্তি দাও ভগবান।
হতাশ করলেন মেসি। তঁার বাঁ–পা প্রি–কোয়ার্টারের বাঁধা টপকাতে পারল না।
ফ্রান্সের কাছে ৪–৩ হেরে বিশ্বকাপ থেকে ফেরার বিমানের টিকিট ধরিয়ে দিল। মেসি আলো জ্বলল না। নিষ্প্রভ রইলেন। এমবাপের ঝলকে মাটিতে মিশল আর্জেন্টিনার স্বপ্ন। দুরন্ত এমবাপে। জোড়া গোল। ম্যাচ হয় রুদ্ধশ্বাস লড়াই। টানটান উত্তেজনার ম্যাচ। আর্জেন্টাই সমর্থকদের হৃৎপিন্ড হাতে চলে আসার যোগাড়। একবার এগিয়ে যাচ্ছে ফ্রান্স পরক্ষণেই সমতায় ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা, তারপরই এগিয়ে যায় দেঁশর দল। এমবাপের কাছে তাসের ঘরের মতো ভেঙে যায় আর্জেন্টিনা। প্রথম পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গ্রিজম্যান। তারপর ডি মারিয়ে ১–১ করেন। দ্বিতীয়ার্ধে মারকাডোর গোলে ২–১ করে আর্জেন্টিনা। তারপর এমবাপের দুটো তীর বিদ্ধ হয় আর্জেন্টাইনদের বুকে। স্বপ্ন শেষ। মেসির ভক্তরা এবার কী করবেন? নেইমার তো এখনও বিদায় নেননি। ব্রাজিল সমর্থকদের থেকে বিদ্রুপ সহ্য করার ক্ষমতা বাড়ান আর্জেন্টিনা সমর্থকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news