নিজস্ব সংবাদদাতা
এক রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির বুরারিতে। রবিবার সকালে একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । এদের মধ্যে ৭জনের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । বাকি ৪জনের দেহ হাত পা বাঁধা অবস্থায় মাটিতে শোয়ানো ছিল। মৃতদের মধ্যে একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধা ও দুই নাবালকও রয়েছে। মৃত পরিবারের একটি মুদির দোকান ছিল। রবিবার সকাল ৭টায় দোকান না খোলায় বাড়িতে খবর নিতে যান প্রতিবেশীরা। জানলা দিয়ে পরিবারের দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা । এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news