চিরঞ্জিৎ মণ্ডল :
এ যেন ডুবতে ডুবতে বেঁচে ওঠা। এ যেন খাদের কিনারা থেকে না মরে বেঁচে ফিরে আসা। এ যেন আসিসিইউতে থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা। যা বলবেন সেটাই ঠিক। হ্যাঁ, সেরকমই পুনর্জন্ম হল লিওনেল মেসির।
বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে যদি হেরে যেত আর্জেন্টিনা বা ড্র করে বিদায় নিতেন বিশ্বকাপ থেকে, তা হলে মেসিকে আর মারাদোনার সঙ্গে তুলনা টানা বন্ধ করে দিত আর্জেন্টিনা। তা হতে দিলেন না ফুটবলের রাজপুত্র। এ জন্যই তো তিনি মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। জানেন কখন কোন্ কাজটা করতে হয়। জানেন কোন্ ম্যাচে জ্বলে উঠতে হয়। উঠলেনও জ্বলে। নাইজেরিয়ার বিরুদ্ধে ফুল ফোটালেন। গোল করলেন। দলকে জিতিয়ে তুললেন বিশ্বকাপের নক আউটে। হ্যাঁ, তিনি মেসি। তিনিই পারবেন অসম্ভবকে সম্ভব করতে। তাই তো তিনি মেসি। নাইজেরিয়ার বিরুদ্ধে ২–১ জিতে প্রি–কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াই। মেসির গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ১–১ হয়ে যাওয়া। তারপর টানটান উত্তেজনা। রোহোর গোলে স্বস্তি আর্জেন্টাইনদের। নক আউটে ফ্রান্সের মুখে আর্জেন্টিনা
Soccer Football - World Cup - Group D - Nigeria vs Argentina - Saint Petersburg Stadium, Saint Petersburg, Russia - June 26, 2018 Argentina's Lionel Messi celebrates scoring their first goal REUTERS/Sergio Perez TPX IMAGES OF THE DAY
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news