Breaking News
Home / TRENDING / শৈলজা কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত মেজর : পুলিশ

শৈলজা কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত মেজর : পুলিশ

নিজস্ব সংবাদদাতা
শৈলজা দ্বিবেদী হত্যা কাণ্ডে যত দিন যাচ্ছে ততই জটিল তথ্য উঠে আসছে অভিযুক্ত মেজর নিখিল হান্ডার বিরুদ্ধে । মেজর হান্ডাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে শৈলজার সঙ্গে সম্পর্ক থাকাকালীন বেশ কয়েকটি ডেটিং সাইটের সদস্য ছিলেন হান্ডা। একাধিক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগও ছিল। মেজর হান্ডার ফোন ঘেঁটে এরকমই একজন মহিলার নম্বর পেয়েছে পুলিশ । তাঁর বাড়ি দিল্লির পটেল নগরে। সদ্য ডিভোর্সী এই মহিলার সঙ্গে নিখিল হান্ডার আলাপ ডেটিং সাইটে। জানা গিয়েছে, শৈলজাকে খুন করার পর ওই মহিলাকেই প্রথম ফোন করে মেজর হান্ডা। তাঁর সঙ্গে ঝগড়াও করেন। তবে খুনের ব্যাপারে ওই মহিলাকে কিছুই জানায়নি অভিযুক্ত হান্ডা। এদিকে যে ফোনটি থেকে মেজর হান্ডা শৈলজা দ্বিবেদীকে ৩০০০ ওপর ফোন করেছিল, সেটি পাওয়া গিয়েছে । তবে খুনের পর অভিযুক্ত জামা পাল্টেছিল কিনা সে নিয়ে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নই। এদিকে মেজর নিখিল হান্ডাও মাঝে মধ্যে তদন্তে অসহযোগিতা করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । অতি ধূর্ত এই সেনা অফিসারের একাধিক ফেক প্রোফাইল পাওয়া গিয়েছে । হাই প্রোফাইল এই হত্যা কাণ্ডে অত্যন্ত সন্তর্পনে পা ফেলে এগোচ্ছে পুলিশ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *