সুজয় রায় :
আলবিদা বিশ্বচ্যাম্পিয়ন। হ্যাঁ, কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন এবারে মত ভেঙে চুরমার জার্মানদের। ০–২ গোলে উড়ে গেল জার্মানরা, চূর্ণ হল জার্মানদের জাত্যাভিমান। ম্যাচের শুরু থেকে হতাশাজনক পারফরমেন্স করছিল জার্মানিরা। প্রথমারধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে দুটো দলই তেড়েফুড়ে খেলতে শুরু করে। কিন্তু, জার্মানদের খেলায় চ্যাম্পিয়নসুলভ মানসিকতা ছিল না। কোরিয়া গুছিয়ে আক্রমণে উঠছিল। কিম ও সঙের গোলে হারে জার্মানি। এই প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জার্মানি। এবারের বিশ্বকাপে একদমই ভাল পারফরমেন্স করছিল না জার্মানি। গত সুইডেন ম্যাচেও জিতলেও টনি ক্রুসের গোলটা শেষ মুহূর্তে চলে এসেছিল, তাতে জার্মানি টিম হিসেবে কোনও অবদান ছিল না। বুধবারই কোরিয়ার বিরুদ্ধে জার্মানির কঙ্কালসার চেহারাটা বেরিয়ে গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news