Breaking News
Home / TRENDING / মেলানিয়ার সখ তাজমহল দেখার, যোগীর রাজ্যে ৩ হাজার শিল্পী স্বাগত জানাবেন প্রেসিডেন্ট দম্পতিকে

মেলানিয়ার সখ তাজমহল দেখার, যোগীর রাজ্যে ৩ হাজার শিল্পী স্বাগত জানাবেন প্রেসিডেন্ট দম্পতিকে

নিজস্ব প্রতিনিধি।

ভারতে আসবেন আর তাজমহল দেখবেন না তা কি হয়? মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে বেশকিছুদিন ধরেই। এরই মধ্যে প্রেসিডেন্ট পত্নী মেলানিয়া ট্রাম্প (Melanie Trump) জানান তাজমহল দেখতে খুবই আগ্রহী তিনি। মার্কিন প্রেসিডেন্ট দম্পতির তাজমহল সফরকে স্মরণীয় করে রাখতে তৈরি প্রায় তিন হাজার শিল্পী। ‘রমিলা রসিলা’, ‘নৌটঙ্কি’-র মত নানা অনুষ্ঠানে এঁরা সাজিয়ে দেবেন অতিথিদের তাজমহল ভ্রমণ।

সূত্র অনুসারে মার্কিন প্রেসিডেন্ট এয়ারপোর্ট থেকে তাজমহলের পূবদিকের গেটে এসে পৌঁছবেন প্রায় ১৫কিমি রাস্তা পার হয়ে। এই শিল্পীরা যাত্রাপথের মধ্যে ১২ টি জায়গায় অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানে থাকবে ব্রজ, বুন্দেলখণ্ড, পূর্বাচল এবং অযোধ্যার কৃষ্টি এবং সংস্কৃতি। প্রেসিডেন্টের সফরের কথা মাথায় রেখে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে আগ্রায়। ২৪ তারিখ দুপুর ১২ টা থেকে পুরোটা দিন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে তাজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *