নিজস্ব প্রতিনিধি।
দিল্লি বিধানসভায় পরাজয়ের দিনই বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subhramaian Swami) টুইট করে দাবি করেন, “বিজেপি প্রতিশ্রুতিমতো দার্জিলিংকে যেন কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়।” তাঁকে সমর্থন করে মোর্চা সভাপতি বিনয় তামাং বিজেপি সাংসদ রাজু বিস্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন। গত বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ের উদ্বোধনে এসে রাজু বিস্তা দাবি করেছেন, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান এই পাঁচ বছরের মধ্যেই করা হবে। সবই আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য হবে।’’
ওইদিন দুপুরে মাটিগাড়ার খাপরাইল মোড় লাগোয়া একটি হোটেলে পাহাড়ে বিজেপির (BJP) সহযোগী দলগুলিকে নিয়ে একটি বৈঠক করেন বিজেপি সাংসদ। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে একটি ১৪টি দলের একটি কো-অর্ডিনেশন কমিটি। বৈঠকে ঠিক হয়েছে, পাহাড়ে বিজেপির সহযোগী দলগুলি তাদের দু’জন করে সদস্যের নাম দেবে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই কমিটি গঠন করে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করা হবে।
এপ্রসঙ্গে দার্জিলিংয়ের (Darjiling) বিজেপি বিধায়ক নীরজ জিম্বা বলেন, ‘‘কাশ্মীর, নাগাল্যান্ড সব জায়গাতেই স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ বার হয়েছে। পাহাড়েও তার জন্য দীর্ঘদিন থেকে মুখিয়ে রয়েছেন মানুষ। তা আমরা কেন পাব না? বিজেপির প্রতিশ্রুতি দ্রুততার সঙ্গে পালনের জন্যই এই কমিটি।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news