Breaking News
Home / TRENDING / এবার আরেক ঋণখেলাপি দেশে ফিরবে, কে? জানুন ক্লিক করে

এবার আরেক ঋণখেলাপি দেশে ফিরবে, কে? জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক:

মালিয়ার পর মেহুল চোক্সি, বড় সাফল্য মোদী সরকারের। চলতি সপ্তাহেই বিজয় মালিয়াকে দেশে ফেরানোর বিষয়ে সাফল্য পেয়েছে সিবিআই। ইতিমধ্যে লন্ডন আদালত মালিয়া-প্রত্যার্পণে সম্মতি দিয়েছে। এবার আরেক ঋণখেলাপি শিল্পপতিকে দেশে ফেরানোর দিকে কয়েক কদম এগোল সিবিআই। নীরব মোদীর ঋণখেলাপি মামলার অন্যতম অভিযুক্ত মেহুল চোক্সির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এমত অবস্থায় বিশ্বের যে কোনও দেশে গ্রেফতার হতে পারেন চোক্সি।

মেহুল চোক্সি

উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ১২,৪০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে মেহুল চোক্সির বিরুদ্ধে।  অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশ ছেড়ে অ্যান্টিগায় আশ্রয় নেয় চোক্সি। তাকে তদন্তকারী সংস্থাগুলি একাধিকবার তলব করলেও নীরব থেকেছে চোস্কি। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, অসুস্থ চোক্সি,  ভারতে ফেরার মত শারীরিক অবস্থায় নেই। উলটে অ্যান্টিগায় এসে চোক্সিকে জেরার প্রস্তাব দেন তাঁর আইনজীবী। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ে জেরার সম্মুখীন হতে রাজি হয়েছিলেন চোক্সি। কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে চোক্সির বয়ান নথিভুক্ত করতে গেলে অন্তত ৩ মাস অপেক্ষা করতে হবে ইডির গোয়েন্দাদের।

তথাপি ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি যে মোদী সরকারের বড় সাফল্য তা বলার অপেক্ষা রাখে না।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *