ওয়েব ডেস্ক
গ্রহ-নক্ষত্র সব এখন তাঁরই অনুকুলে। তবুও কোনও রিস্ক নিতে চান না তেলেঙ্গানার হবু মুখ্যমন্ত্রী তথা টিআরএস নেতা চন্দ্রশেখর রাও। জ্যোতির্শাস্ত্রে বিশ্বাসী রাও তাই বৃহস্পতিবার ১.২৫ এর মাহেন্দ্রক্ষণকেই বেছে নিয়েছেন শপথ গ্রহণের জন্য। আজ সঠিক মূহুর্তে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ই এল নরসিমহন। জানা গিয়েছে, লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের পুরোহিতদের সঙ্গে আলোচনা করেই এই সময় ঠিক করেছেন রাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news