Breaking News
Home / TRENDING / কল্যাণকে পত্রবোমা ছুঁড়ে তৃণমূলের মুখোশে টান বিদ্রোহী প্রবীরের

কল্যাণকে পত্রবোমা ছুঁড়ে তৃণমূলের মুখোশে টান বিদ্রোহী প্রবীরের

 প্রসেনজিৎ ধর:

লোকসভা ভোটের আর দেরি নেই এমন সময়েই বোমা ফাটালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী প্রবীর মুখোপাধ্যায়।
তিনি কল্যানের সঙ্গ ছাড়বেন: এই মর্মে একটি চিঠি লিখেছেন তাঁর সাংসদকে। এই পর্যন্ত হলে একরকম ছিল, কিন্তু চিঠি খুলতেই কল্যাণ টের পেয়েছেন এটা নেহাত চিঠি নয় বরং পত্রবোমা।
কি লেখা আছে সেই বিস্ফোরক চিঠিতে?
সেই বিস্ফোরক চিঠিতে বিদ্রোহী প্রবীর লিখেছেন, কল্যাণ ব্যানার্জি মহাশয় আপনার কাছে সেই ২০০৯ সাল থেকে আছি। অনেক সুখদুঃখে আপনার সঙ্গে কাটিয়েছি। আপনার সাংসদ কোটার টাকা কোথায় কী খরচা হবে তা খুব দায়িত্বর সঙ্গে সামলেছি। কিন্তু আর পারলাম না। কারণ আপনার আশেপাশে যে নেতারা আছে তারা এই কয়েক বছরের মধ্যে যে ভাবে ফুলে ফেঁপে উঠেছে তা আমার কাছে খুব আশ্চর্যের!
তৃণমূল কংগ্রেস করে আঙুল ফুলে কলাগাছ হওয়ার ঘটনা মমতার দলে এখন আর কোনও গোপন ঘটনা নয়। বলা ভাল ওপেন সিক্রেট। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী স্বয়ং এই বিষয়ে দলের নেতাদের সাবধান করেছেন। তবে তাঁর সাবধানবাণী কথার কথা হয়েই রয়ে গেছে। প্রবীর মুখোপাধ্যায়ের চিঠিতে তৃণমূলের সেই চেনা ছবিই আবার সামনে এল।
কাদের নাম চিঠিতে লিখেছেন বিদ্রোহী প্রবীর? সে কথা অবশ্য নিজেই জানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ বৃত্তে থাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রবীর মুখোপাধ্যায়

চিঠির প্রাপ্তি স্বীকার করে কল্যাণ বলেন, উত্তরপাড়ার এক ডাকাবুকো তৃণমুল নেতা, চণ্ডীতলা ও শ্রীরামপুরের এক তৃণমুল কাউন্সিলর— এমন কয়েকজনের নামের উল্লেখ রয়েছে প্রবীরের চিঠিতে। যারা তৃণমূল করে শেষ কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছে। তবে সাংসদের প্রশ্ন, ”তাতে আমার কী করার আছে!” যদিও প্রবীর মুখোপাধ্যায় ছাড়াও শ্রীরামপুর তথা জেলা তৃণমূলের সিংহভাগের মত— কল্যাণের প্রশ্রয়েই এদের বাড়বাড়ন্ত।
প্রবীর সেই চিঠিতে আরও জানিয়েছেন চলতি মাসের ৩১ তারিখ অবধি তিনি সাংসদের আপ্ত সহায়কের দায়িত্ব সামলাবেন। প্রবীরের এই আকস্মিক বিদ্রোহে রাজনীতির গন্ধও পাচ্ছেন কল্যাণ। তবে সে ব্যাপারে মন্তব্য এড়িয়ে কল্যাণ বলেন, আমার সঙ্গে যদি কারও কাজ করতে ভালো না লাগে তাহলে সে চলে যাবে। দীর্ঘ ৯ বছর ধরে আমার সঙ্গে কাজ করছে। এতদিন কোনও ক্ষোভবিক্ষোভ ছিল না, যেই চণ্ডীতলার এক তৃণমুল নেতা জেলা পরিষদের একটি দফতরের দায়িত্ব পেয়েছে ওমনি তার রাগ হয়েছে।
সূত্রের খবর প্রবীর ওই চিঠির আর একটি কপি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাকেও দিয়েছেন। যদিও চিঠিতে প্রবীর শারীরিক অসুস্থতার কারণে কল্যানের সঙ্গ ত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *