সুজয় রায় :
মেহতাবকে নিয়ে ফের ডামাডোল মোহনবাগানে। মেহতাবকে নিয়ে লেগে গেল বাগানের দুই গোষ্ঠীর। মেহতাবের অগ্রিমের চেকে সই করা নিয়ে ঝামেলা। অগ্রিমের চেকে সই করছেন না সৃঞ্জয় বসু। তঁার দাবি, মেহতাবের চুক্তিপত্রে অগ্রিমের কথা বলা ছিল না। তাই সই করবেন না। উল্লেখযোগ্য বিষয়, দেবাশিস দত্ত সই করে দিেয়ছেন।
সৃঞ্জয়ের সই না হওয়ায় মেহতাবকে অগ্রিমের টাকা ধরানো যাচ্ছে না। বাবুন ব্যনার্জির মেহতাবকে সই করানো যে চমক ছিল, তা প্রমাণ হচ্ছে। চুক্তিতে ছিল চার লাখা টাকা করে ১০ মাস, মোট ৪০ লাখ টাকার চুক্তি। মেহতাবের অগ্রিম নিয়ে বাগান এখন গরম। দু–পক্ষের গোলাগুলি চলছে। সৃঞ্জয়ের সই ছাড়া মেহতাবকে অগ্রিম ধরানো যাচ্ছে না। বিতর্কের কেন্দ্রে সেই মেহতাব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news