Breaking News
Home / TRENDING / পুরুলিয়ায় বিরোধীদের সাফ করে দেওয়ার হুমকি অভিষেকের

পুরুলিয়ায় বিরোধীদের সাফ করে দেওয়ার হুমকি অভিষেকের

ঈষাণিকা ভোরাই   :

“কে বলল পুরুলিয়া ঝাড়গ্রাম-এ আমাদের রেজাল্ট খারাপ হয়েছে ? আমরা ওখানে যথেষ্ট ভাল ফল করেছি। আমি এক তারিখ পুরুলিয়া যাচ্ছি। বিরোধীদের পুরো সাফ করে দিয়ে আসবো।” এই বক্তব্যের বক্তা কে ? মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ৫ ঘন্টার অবস্থান বিক্ষোভের শেষে এমনটাই বললেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই বক্তব্যের পর বেশ কৌতুক মিশ্রিত হ‌ইচ‌ই শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কৌতুক এই কারণে যে, এত উন্নয়ন সত্বেও জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ যে জেলায় জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, কর্মাধ‍্যক্ষ বিজেপির কাছে পরাজিত হয়েছে, সেই পুরুলিয়া জেলায় দল কেমন ভালো ফল করেছে তা দলের সকলেই জানে! পাশাপাশি বিরোধীদের, বিশেষ করে বিজেপিকে সাফ করার হুমকি দিয়ে অভিষেক আসলে এটা বুঝিয়ে দিলেন পুরুলিয়ায় দলের ফল মোটেও ভালো হয়নি। ইতিমধ্যেই দলের সভাপতি সুব্রত বক্সী পশ্চিম মেদিনীপুর জেলা ঘুরে এসেছেন। সুত্রের খবর, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৩০ তারিখ ঝাড়গ্রাম যাচ্ছন। আর যুব সভাপতি তো নিজেই বলে দিলেন তিনি ১ তারিখ পুরুলিয়া যাবেন। সদ‍্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল না হ‌ওয়ায় তৃণমূল নেতৃত্ব যথেষ্ট আতঙ্কিত। আর সেই আতঙ্ক থেকেই কি সর্বোচ্চ নেতৃত্বের জঙ্গলমহল সফরের পাশাপাশি যুবরাজকে বিরোধীশূণ‍্য করার হুমকি দিতে হচ্ছে? প্রশ্ন রাজনৈতিক মহলের। পাশাপাশি অভিষেকের এই মন্তব্যে বিজেপি পাচ্ছে হর্স ট্রেডিংয়ের গন্ধ। মুকুল রায় আগেই বলেছিলেন মমতা ঘোড়া কেনাবেচায় সিদ্ধহস্ত। এদিন অভিষেকের সাফ করে দেওয়ার হুমকিতে বিজেপি তৃণমূলের সেই গণতন্ত্র বিরোধী মনোভাবের পরিচয়টাই পাচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *