প্রসেনজিৎ মাহাতো:
এবার কি কোচিংয়ে আসছেন মেহতাব হোসেন?
ময়দানের খবর তেমনই। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব সার্দান সমিতির টিডি হিসেবে দেখা যেতে পারে মেহতাবকে। কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি। মোহনবাগান থেকে অবসর নেওয়ার পর মেহতাব নিজেই জানিয়েছিলেন, কোচিংয়ে আসার ইচ্ছা রয়েছে। সেইমতো সার্দান সমিতিতে মেহতাবকে কোচিং করাতে দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদি এটা সত্যি হয়, তাহলে ময়দানের এটা চমকের অবশ্যই। কারণ, খেলা ছাড়ার পর এত তাড়াতাড়ি ফুটবল কোচিংয়ে আসা, কঠিন ব্যাপার। সেই কঠিন ব্যাপারকেই বাস্তবায়িত করার লক্ষ্যে মেহতাব। এ বিষয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। সার্দান সমিতির কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তঁারা বলছেন, সময় এলেই সব খবর পাওয়া যাবে।’ মুখে সরাসরি স্বীকার না করলেও হালকা ইঙ্গিত দিয়ে রাখলেন সার্দান কর্তারা। মেহতাব টিডি হলে বি লাইসেন্সের একজনকে কোচ করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news