প্রসেনজিৎ মাহাতোঃ
মোহনবাগানের সঙ্গে গোলকিপার কোচ হিসেবে যুক্ত ছিলেন অনেক বছর ধরে। কিন্তু এবার বাগানে আসছেন স্প্যানিশ কোচ ভিকু। আর তাতেই চাকরি যেতে চলেছে গোলকিপার কোচ অর্পণ দে–র। এত বছর বাগানে থাকতে থাকতে বাগানের ঘরের কোচ হয়ে গেছিলেন অর্পণ। তাঁর হাতে পড়েই শিলটন পাল নিজেকে মেলে ধরেছিলেন, সাফল্য পেয়েছেন। সময় পেলেই অর্পণের প্রশংসা করতে দেখা যায় শিলটনকে। সেই অর্পণের সঙ্গে বাগানের সম্পর্ক ছিন্ন হচ্ছে, কারণ স্প্যানিশ কোচ নিয়ে আসবেন নিজের সাপোর্ট স্টাফ। ফলে জায়গা হচ্ছে না অর্পণের। এ বিষয়ে ঘনিষ্ঠ মহলে হতাশাও প্রকাশ করেছেন অর্পণ দে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news