Breaking News
Home / TRENDING / মমতাকে রক্তপিপাসু বললেন মুকুল

মমতাকে রক্তপিপাসু বললেন মুকুল

নীল রায়:

রাজ্যে ষষ্ঠ দফার ভোটের দিন সকালে তাঁর গাড়ি তল্লাশির ঘটনায় বাংলার রাজনৈতিক গরম। রবিবার দুপুরে সেই মুকুল রায় টুইট করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো বিরুদ্ধে। এদিন টুইটে মুকুল লেখেন, “মমতা দেবী, দয়া করে পশ্চিমবঙ্গের সন্তানদের হত্যা করার আগ্রাসী রাজনীতি বন্ধ করুন। ইতিহাস আপনাকে কখনও ক্ষমা করবে না আপনার এই রক্তস্নাত রাজনীতির জন্য। পশ্চিমবঙ্গে আপনার হার নিশ্চিত।” এদিন সকালে তাঁর গাড়ি তল্লাশির ঘটনা যে মুকুল রায় ভালোভাবে নেননি পক্ষান্তরে তাই প্রকাশ পেয়ে গেল এই টুইটে! মুখে কিছু না বললেও, নিজের টুইটার অ্যাকাউন্টে রাজ্যের ষষ্ঠ দফা ভোটের সন্ত্রাস ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় মুকুল সরাসরি দায়ী করেন মুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত ২০১৭ সালের ২ নভেম্বর বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তার আগে ওই বছরই ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তারপর থেকেই নানা প্রকাশ্য জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে গদ্দার আখ্যা দিয়েছেন। তাতে অবশ্য দমে না গিয়ে পাল্টা বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে নানা কৌশলী চাল দিয়েছেন মুকুল। গত ফেব্রুয়ারি মাসে নিজের কেন্দ্রে সরস্বতী পুজোর উদ্বোধনে খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই ঘটনায় শাসকের পক্ষে অভিযুক্ত করা হয়েছে মুকুল রায়কে। তাতেও দমানো যায়নি মুকুলকে। তৃণমূলে ভাঙন ধরানোর পাশাপাশি নানা রণকুশলী চাল দিয়ে বহু ক্ষেত্রেই তৃণমূল নেত্রীকে ব্যতিব্যস্ত করেছেন তাঁর একদা সেকেন্ড ইন কমান্ড।

তবে এদিন দমদম বিমানবন্দরে তাঁর গাড়ি তল্লাশি যে নোংরা রাজনীতি ছাড়া কিছু না তা নিজের টুইট মারফত বোঝাতে চেয়েছেন যেন প্রাক্তন রেলমন্ত্রী! এমনটা মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *