Breaking News
Home / TRENDING / মেঘালয়ে তৃণমূলে প্রত্যাশা ছিল, কিন্তু ফুটলো না ফুল

মেঘালয়ে তৃণমূলে প্রত্যাশা ছিল, কিন্তু ফুটলো না ফুল

চ্যানেল হিন্দুস্থান, নিউজ

মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এখন পর্যন্ত ২৬টি আসন জিতেছে এবং আর এই রাজ্যের শাসকদল পাঁচটিতে জয়, অবশেষে তীরে এসে তরী ডুবলো তৃণমূলের। কারণ প্রত্যাশা ছিল ভালো ফলাফল করবে তৃণমূল কিন্তু তাতে তেমন ফলাফল আনতে পারেনি।

৬০ সদস্যের বিধানসভায়, একটি দলকে সংখ্যাগরিষ্ঠতার চিহ্ন অতিক্রম করতে কমপক্ষে ৩১টি আসন জিততে হবে। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) ১১টি আসন জিতে দ্বিতীয় স্থানে । কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পাঁচটি করে এবং বিজেপি তিনটি আসনে জয়ী বলে মনে হচ্ছে।

ন্যাশনাল পিপলস পার্টিকে (এনপিপি) ভোট দেওয়ার জন্য মেঘালয়ের জনগণকে ধন্যবাদ জানিয়ে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বলেছেন, যে দলটির সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও কয়েকটি আসনের অভাব রয়েছে ও তাতে সামনের পথে সিদ্ধান্ত নেওয়ার আগে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করবে।

আজ এইরাজ্যে সাগড়দিঘিতে ও ভোটের ফলাফল ছিল, তাতেও নৌকা ডুবিয়েছে তৃণমূল। অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqi)। ৪০ দিন পর জামিন পেলেন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নওশাদের জামিনের আর্জি মঞ্জুর করেছে। পুলিশকে মারার যে অভিযোগ উঠেছিল নওশাদ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে, সেই মারধরের কোনও প্রমাণ আদালতে রাজ্য দেখাতে পারেনি বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী।

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বুধবারই রাজ্যের কাছে প্রশ্ন রেখেছিল, পুলিশকে মারধর করার যে অভিযোগ তোলা হচ্ছে, তার প্রমাণ কোথায়? বুধবার নওশাদের ভাষণের ভিডিয়োও দেখেছিলেন বিচারপতিরা। প্রমাণ দেওয়ার জন্য একদিন সময় চাওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবারও কোনও প্রমাণ রাজ্য দিতে পারেনি রাজ্য। এরপরই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *