Breaking News
Home / TRENDING / ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট তৃণমূল কংগ্রেসের

ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট তৃণমূল কংগ্রেসের

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

হাড্ডাহাড্ডি লড়াই ত্রিপুরায়, সেখানে সকাল থেকে জোর টক্কর বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে। তবে এই দৌড়ে দেখা মিলছে না তৃণমূল কংগ্রেসের।

টিলার রাজ্যে তৃণমূলের (TMC) এই হাল দেখে কটাক্ষ করতে ছাড়লেন না ত্রিপুরা (Tripura) বিজেপির সহ সভাপতি রথীন্দ্র বোস। তিনি এ দিন নোটার থেকেও কম ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজেপির রাজ্য সহ সভাপতি আজ টুইটে লিখেছেন, “ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাওয়ার জন্য তৃণমূলকে নৈতিক জয়ের শুভেচ্ছা। মনে হচ্ছে প্রার্থীরা নিজেরাও তৃণমূলকে ভোট দেয়নি। সমবেদনা জানাতে একটি ফুটবল ও হুইল চেয়ার দিতে হবে।”

তবে তিনি এখানেই থামেননি, এরপরও অনুব্রত-র দিল্লিতে যাওয়া নিয়ে ফের তৃণমূলকে তোপ দেগে লেখেন, “কী দুষ্টু। ত্রিপুরাও পেলো না, মেঘালয় গেলো। এবার বীরভূমের বীর অনু আজকে দিল্লি চলে যাচ্ছে, তিহার জেলে ইডির সঙ্গে জল খাবে।” এদিকে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

তিনি ফেসবুকে পোস্ট করে লেখেন, “মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামুল পার্টি।”

https://www.facebook.com/100044248758125/posts/pfbid0Sa5G3kAwUJAqskhviNevpnenneuMtFxLQYinGjLmsT1bEuzZSUxaQqriY23kneVul/?app=fbl

নির্বাচন কমিশনের শেষ প্রকাশিত ট্রেন্ড অনুযায়ী,নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বিজেপি ৬০ টি আসনের মধ্যে ১৬ টি জিতে গিয়েছে। ১৭ টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে সিপিএম জিতেছে একটা আসন এবং এগিয়ে রয়েছে ১০ টি আসনে। সেখানে কংগ্রেস পেয়েছে ১ টি আসন এবং ২ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির জোটসঙ্গী আইপিএফটি জয়ী হয়েছে ১ টি আসনে।

তিপ্রা মোথা জিতেছে ৭ টি আসন এবং ৫ টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে তৃণমূলের ঘর শূন্য। ত্রিপুরায় একটিও আসন পায়নি মমতার দল। এখনও পর্যন্ত সেখানে মাত্র ০.৮৯ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। সেখানে নোটা ভোট পেয়েছে ১.৩৬ শতাংশ। প্রসঙ্গত, ২১-র বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরাকেই পাখির চোখ করে বাংলার বাইরে দলের বিস্তারের পরিকল্পনা করেছিল তৃণমূল। প্রথমে সেখানকার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল। সেখানেও শূন্য়হাতে ফিরতে হয় তাদের। তবে সেখানে ২২ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। এবার সেই ঝাঁপি আরও ফাঁকা। তৃণমূলের এই হালে তাই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *