Breaking News
Home / TRENDING / সর্বদলীয় বৈঠকের দিনবদল করলেন রাজ্যপাল, বৈঠক হবে ২১ জানুয়ারি

সর্বদলীয় বৈঠকের দিনবদল করলেন রাজ্যপাল, বৈঠক হবে ২১ জানুয়ারি

নীল রায়।

শেষ পর্যন্ত সর্বদলীয় বৈঠকের দিন বদল করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। দুই বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী দলীয় কাজে রাজ্যের বাইরে থাকবেন বলে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে পারবেন না। তাই আগামী ২১ জানুয়ারি বিকেল ৪টেয় বৈঠক হবে বলে জানিয়েছে রাজভবন (Rajbhaban)।

সূত্রের খবর, যেহেতু বিধানসভার সব পরিষদীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যপাল বৈঠক করতে চাইছেন তাই প্রয়োজনে দিন বদল করা হচ্ছে। তাই বৈঠকের দিনবদল করা হল। রাজ্যপাল নিজেই দিনবদলের কথা এই দুই নেতাকে জানিয়ে দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও বার্তা পাঠিয়েছেন। যদিও, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তাঁরা এই বৈঠকে যোগ দেবেন না। প্রসঙ্গত, এই বৈঠকের দিন ধার্য্য ছিল ১৭ জানুয়ারি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *