Breaking News
Home / TRENDING / কাল হল প্রেমিকার সঙ্গে দেখা করা, আগ্নেয়াস্ত্র সহ আটক প্রেমিক

কাল হল প্রেমিকার সঙ্গে দেখা করা, আগ্নেয়াস্ত্র সহ আটক প্রেমিক

নিজস্ব সংবাদদাতা:
মেদিনীপুর: প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক প্রেমিক। প্রেমিকা প্রেমিকা হলেও বিয়ে হয়ে গেছে দু’জনেরই। কিন্তু প্রেম আজও অটুট! প্রায় ৫ বছর ধরে চলছিল বিয়ের আগের ও পরের প্রেম। প্রেমিক আগেই বিয়ে করে নিয়েছে। প্রেমিকার বিয়ে হয়েছে মাস তিন। তিন মাস পর বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েই ঝামেলায় পড়ল প্রেমিক।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বড়াম এলাকার ঘটনা। প্রেমিক খড়্গপুর লোকাল থানার অন্তর্গত নয়াবসান এলাকার বাসিন্দা নাম শান্তুনু সুর। ডেবরার ধনীজগন্নাথপুর এলাকার প্রতিমা ঘোষের সঙ্গে যার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। প্রতিমার বাড়ির লোক শান্তুনুর সাথে বিয়ে দিতে চায়নি। শান্তুনু প্রতিমার কথা গোপন রেখে বিয়ে করে। মাস তিন পর প্রতিমারও বিয়ে হয়ে যায়। এদিকে ফোনে যোগাযোগ থাকে দু’জনের। গত দুদিন থেকেই শান্তুনু প্রতিমাকে উত্তপ্ত করে দেখা করার জন্য। হুমকি দেয়, দেখা না করলে সবাইকে গুলি করে মারার। তাই প্রতিমা দেখা করার জন্য ডেবরার বড়াম এলাকায় উপস্থিত হয় বাধ্য হয়ে। সেখানে দুজনের মধ্যে বচসা শুরু হতেই বাইকের সিট খুলে আগ্নেয়াস্ত্র বার করতে যায় শান্তুনু। স্থানীয়রা শান্তুনুকে হাতে নাতে ধরে ফেলে। এরপর পুলিশে খবর দিলে একটি পিস্তল ও বিষের ডিবা উদ্ধার হয় শান্তুনুর কাছ থেকে। পুলিশ দুজনকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।
পরে ওই প্রতিমার অভিযোগের ভিত্তিতে শান্তুনুকে গ্রেপ্তার করে পুলিশ। আজই অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *