Breaking News
Home / TRENDING / মাঝেরহাটের জের, এবার থেকে ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্মাণকারী সংস্থার

মাঝেরহাটের জের, এবার থেকে ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্মাণকারী সংস্থার

নিজস্ব সংবাদদাতাঃ

মাঝেরহাট ব্রিজ ভাঙার জের, এবার থেকে রাজ‍্যে যে সংস্থা ব্রিজ তৈরি করবে তাদেরকেই পরবর্তী ২৫ বছর সেই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। রাস্তার ক্ষেত্রে এই সময়কাল ৫ বছরের। আজ এই সিদ্ধান্ত নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর।

উল্লেখ্য, সাম্প্রতিককালে পর পর ব্রিজ ভাঙার ঘটনা ঘটেছে। পোস্তার মর্মান্তিক দুর্ঘটনার পর ভেঙে পড়েছে দক্ষিণ কলকাতার অন্যতম প্রধান যোগসূত্র মাঝেরহাট ব্রিজ। যে ঘটনায় একাধিক আহত সহ এক যুবকের মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় শহর কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা। তাতে দেখা যায় শহরের ২০টি ব্রিজের অবস্থা ভালো নয়। সবচেয়ে বড় এর মধ্যে কয়েকটি বেশ নতুন। যেমন ডানলপ ব্রিজ। এছাড়াও রাজ্যের ১৪০০ ব্রিজেরও স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর বাধ্য হয়ে। সব মিলিয়ে আতঙ্কের পরিস্থিতি।

সে কারণেই নতুন নিয়ম করতে বাধ্য হল পূর্ত দপ্তর বলে ওয়াকিবহাল মহলের ধারনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *