সঞ্জয় সরকার:
মাঝেরহাট বিপর্যয় সামলাতে নতুন দুটি ব্রিজ গড়ার সিদ্ধান্ত নিল রাজ্যের পূর্ত দপ্তরের। মাঝেরহাট সেতু বিপর্যয়ের জেরে বেহালা তথা দক্ষিণ ২৪ পরগণার বিস্তির্ণ অংশের সঙ্গে শহর কলকাতার যোগাযোগ ব্যপবস্থায় বিকল্প খুঁজতেই এই সিদ্ধান্ত। ফলে ব্রিজ বিপর্যয়ের কারণে চেতলা দুর্গাপুর ব্রিজের ওপর অতিরিক্ত চাপ কমাতে নতুন ২টি সেতু তৈরি করা হবে বলে জানা গেছে পূর্ত দপ্তর সূত্রে। চেতলা বোট ক্যানাল ও হুমাউন কবীর সরণির উপর হবে এই দুটি সেতু। ‘বেইলি ব্রিজ’ পদ্ধতির সেতু দুটি নির্মাণ করা হবে। এই সেতু দুটি ৮৭ টন ভার বহন ক্ষমতা সম্পন্ন হবে। সেতু দুটির দৈর্ঘ্য হবে ৮০ ফুট। খরচ হবে প্রায় দু-কোটি টাকা করে।
সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ত দফতরের পক্ষ থেকে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে সেতুর তৈরির বরাত দেওয়া হয়েছে। দূর্গাপুজোর আগেই নতুন এই ব্রিজের কাজ শেষ হবে বলে আশাবাদী পূর্ত দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news