Breaking News
Home / TRENDING / মেদিনীপুর মেডিক্যাল কলেজে ইমারজেন্সি বিভাগে আগুন লাগে দমকলের তৎপরতায় নিয়ন্ত্রনে অাসে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ইমারজেন্সি বিভাগে আগুন লাগে দমকলের তৎপরতায় নিয়ন্ত্রনে অাসে।

কুমারেশ রায়, মেদিনীপুর,১৩ মে :
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে আজ সকালে হঠাৎই আগুন লাগে। ফলে হাসপাতালে আসা রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। জানা যায়, আজ সকাল ১০ টা নাগাদ হাসপাতালে রোগীরা লক্ষ্য করেন ইমার্জেন্সি বিভাগ থেকে ধুঁয়া বেরোতে। এরপরই তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। ততক্ষনে ইমার্জেন্সি বিভাগ ধুঁয়ায় ভরে যায়। এরপরই রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রোগীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। অবশেষে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে সরকারি হাসপাতালের ইমার্জেন্সির মতো বিভাগে কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নীরাপত্তা নিয়ে। তবে হাসপাতাল সুত্রে জানা গেছে, তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *