Breaking News
Home / TRENDING / বাগানের ফুটবল সচিব কি স্পনসর আনলেন?‌ দেখে নিন

বাগানের ফুটবল সচিব কি স্পনসর আনলেন?‌ দেখে নিন

মীরা সাহা :

মোহনবাগানের নতুন ফুটবল সচিব হওয়ার পর আসরে নেমে পড়লেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যনার্জি। আগামী মঙ্গলবার মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী ও নতুন মরশুমের ফুটবলারদের নিয়ে সভা ডাকলেন। মঙ্গলবার ক্লাব তঁাবুতে সভার পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজনও রেখেছেন বাগানের ফুটবল সচিব।
‘‌মোহনবাগান টিমের সঙ্গে ম্যানেজার হিসেেব গেছিলাম। প্লেয়ারদের তদারকির সব দায়িত্বে ছিলাম। আমার প্রশাসনিক কাজের অভিজ্ঞতা আছে। আমি বিওএ–র সচিব। এছাড়াও হকি, বক্সিং সংস্থার সচিব পদে রয়েছি। ফলে মোহনবাগানের ফুটবল সচিবের দায়িত্ব সামলাতে আমার কোনও সমস্যা হবে না।’
কর্মসমিতির বিশেষ আমন্ত্রণী সদস্য শিশির ঘোষ ক্লাবের তরফে কোনও চিঠি পাননি। শিশির বলেন, ‘চিঠি হাতে না পেলে কোনও মন্তব্য করব না।’
দায়িত্ব নেওয়ার পরদিনই অর্থাৎ শনিবার দুপুরে ক্লাবে চলে এসেছিলেন। ক্লাবের অফিস কর্মীদের সঙ্গে আলোচনা সারেন। ব্যস্ততার ফাঁকে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দেন স্বপন, ‘আমার প্রথম লক্ষ্য হচ্ছে, টুটু বসু ও অঞ্জন মিত্র ২ জনে আলোচনা করে একসঙ্গে মিলে যাক। অঞ্জনদা আমাকে যে নতুন পদ দিয়েছেন, তারজন্য ওনার কাছে কৃতজ্ঞ।’ সেইসঙ্গে এও জানিয়ে দেন, শনিবার থাকায় অফিসের কর্মচারী অনেকে আসেননি। সোমবার সবাই আসবেন। সোমবার অফিস স্টাফদের সঙ্গে আলোচনা করে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তা নিয়ে আলোচনা করব। কোচের সঙ্গে আজ কথা বলেছি। মঙ্গলবার কোচ–ফুটবলারদের নিয়ে মিটিংয়ে বসব। ফুটবলারদের ব্যক্তিগত সমস্যার কথা শুনব।’
ফুটবল সচিব স্পষ্টই জানিয়ে দেন, স্পনসরশিপ করতে তিনি পারবেন না। ‘স্পনসরশিপ করতে তো আমি পারব না। কিন্তু, ফুটবলারদের যেন কোনও সমস্যা না থাকে, সেদিকটা নজর রাখব। চেষ্টা করব, ক্লাবের বর্তমান অচলাবস্থা দ্রুত দূর করতে। ক্লাব বঁাচলে আমরা সবাই বঁাচব।’
মোহনবাগান ফুটবল সচিবের পদে সত্যজিৎ চ্যাটার্জির বদলে চেয়ারে বসেছেন। কতটা চাপ অনুভব করছেন ? স্বপনের সটান জবাব, ‘কোনও চাপই অনুভব করছি না। এটা আমার কাছে তুচ্ছ ব্যাপার। সত্যজিৎ চ্যাটার্জি যে কাজটা পারেন, বাবু‍্ন ব্যানার্জি তার চেয়ে কম কিছু পারে না। সত্যজিত চ্যাটার্জি বড় প্লেয়ার ছিলেন, আমি কর্মকর্তা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *