Breaking News
Home / TRENDING / ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাঙড়, আরাবুলের আরও এক সঙ্গীকে গ্রেফতার করলো পুলিশ

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাঙড়, আরাবুলের আরও এক সঙ্গীকে গ্রেফতার করলো পুলিশ

ভাঙড়ঃ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রাম গৎ দুদিন ধরে ছিল যথেষ্ট উত্তপ্ত। শুক্রবার বিকেলে জমি আন্দোলনকারীদের নির্বাচনী মিছিলে গুলি চালানোর ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। একজন জমি আন্দোলনকারী সদস্য নিহত ও হন এই ঘটনায়। ঘটনার পর থেকেই আরাবুল ইসলাম ও তার অনুগামীদের গ্রেফতারের দাবীতে হারোয়া দুদিন অবরুদ্ধ করে রেখেছিলেন এলাকার মানুষজন। দুদিন অবরুদ্ধ থাকার পর রবিবার সকাল থেকেই খুলে গিয়েছে হারোয়া রোড। তবে এখনো এলাকা যথেষ্ট থমথমে, রাস্তাঘাটে মানুষের যাতায়াত যথেষ্ট কম। অন্যদিকে, এদিন সকালেও ভাঙড়ের গাজিপুরে আন্দোলনকারীদের উপর হামলা চলানোর অভিযোগ ওঠে আরাবুল বাহিনী বিরুদ্ধে। পাল্টা আন্দোলনকারীরা তাদের দিকে তেড়ে গেলে একজন হামলাকারী আরাবুল অনুগামী মোকারেমকে ধরে ফেলে। পরে পুলিশ এর হাতে তুলে দেওয়া হয় মোকারেমকে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *