ওয়েব ডেস্ক:
ভয়ংকর ভিডিও। ফুটপাথ দিয়ে হাসিঠাট্টা, গল্প গুজব করতে করতে হাঁটছিলেন দুই মহিলা। ফুটপাথের একধারে এসে হঠাৎ একটু থামলেন। একে অপরকে কোনও কথা শেয়ার করছিলেন। কিন্তু আচমকাই স্বর্গীয় দৃশ্যটি হয়ে উঠল নরক। ধ্বস নামল ফুটপাথে। আর্তনাদ করে গর্তে তলিয়ে গেলেন ওঁরা।
এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব তুরস্কের দিয়ারবারিক শহরে। যথারীতি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কয়েক হাজার বার ভিডিওটি ভিউ ও শেয়ার হয়েছে। পাশাপাশি মর্মান্তিক ভিডিওটি দেখে ভিউয়ারদের শিড়দাঁড়া দিয়ে নেমে গেছে ঠাণ্ডা স্রোত। ভিডিও শুরুর আগেও লেখা রয়েছে সতর্কবার্তাও।
এটি আসলে সিসিটিভি ফুটেজ। স্থানীয় পুলিশ সুত্রে খবর, এই দুই মহিলার নাম সুজান কুদে বালিক এবং ও’জালেম ডুয়েমার্জ। সুজান পেশায় চিকিৎসক, ডুয়েমার্জ নার্স। আহত দু’জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
সুজান ও’জালেমকে উদ্ধার করেন স্থানীয়রাই। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news