সূর্য সরকার:
এসএসকেএম (SSKM) হাসপাতালে কুকুরের ডায়ালিসিসের ঘটানোর চার বছর পর দায়ের হওয়া অভিযোগের রায় জানাল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই। ঘটনা নিন্দাজনক বলে উল্লেখ করে এমসিআই রাজ্যের তিন শীর্ষ স্বাস্থ্যকর্তাকে সতর্ক করেছে। এই তিন কর্তা হলেন, তৎকালীন (২০১৫) নেফ্রোলজি বিভাগের প্রধান, বর্তমানে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন পান্ডে। তৃণমূলের চিকিৎসক নেতা তথা বর্তমানে মন্ত্রী নির্মল মাজি এবং তৎকালীন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ও প্রাক্তন স্বাস্থ্যকর্তা প্রদীপ মিত্র।

কুকুরের ডায়ালিসিস করার ঘটনার প্রতিবাদে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রবাসী চিকিৎসক কুণাল সাহা এমসিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। প্রায় ৪ বছর পর সেই অভিযোগের নিষ্পত্তি করল এমসিআই। তিন অভিযুক্তকে ভর্ৎসনা ও সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে। ঘটনাটি নিন্দনীয় বলেও জানিয়েছে এমসিআই। যদিও প্রথম দিকে ঘটনার কথা অস্বীকার করেছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাঝি।
তিনি বলেছেন, “অভিযোগের কোনও ভিত্তি নেই। কোনও চিঠি পাইনি।” তবে তাঁর পোষ্যর চিকিৎসা করা হয়েছিল বলেই খবর রটেছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news