Breaking News
Home / TRENDING / ‘সওরভ থেকে সৌরভ ভালো’, শহর জুড়ে মাতৃভাষা সচেতনতার রহস্য পোস্টার

‘সওরভ থেকে সৌরভ ভালো’, শহর জুড়ে মাতৃভাষা সচেতনতার রহস্য পোস্টার

নিজস্ব সংবাদদাতা:

শহর জুড়ে ছেয়ে গেছে রহস্যময় পোস্টার! বাঙালি ও বাংলা ভাষা সচেতনতার পোস্টারগুলি। যা নিয়ে বিজেপি-তৃণমূল কাজিয়াও লেগে গেছে, যেমনটা এরাজ্যের স্বভাব! কিন্তু যা নিয়ে বিতর্ক, সেই পোস্টারগুলিতে কি সরাসরি কোনও রাজনৈতিক অভিসন্ধি চোখে পড়ে? তেমনটা বলা যাবে না। কোথাও লেখা হয়েছে— ‘জলেবি’র থেকে জিলিপি ভালো’, কোথায়—‘সওরভ থেকে সৌরভ ভালো’। সব পোস্টার তলায় লেখা ‘ভালো ভাষা’। অর্থাৎ কিনা ‘ভালো ভাষা’র তরফ থেকেই যেন মাতৃভাষার প্রচার। কিন্তু ‘ভালো ভাষা’ কারা? তারা ‘ভালো’ লোক? কাদের জন্য ‘ভালো’ আর কাদের জন্য ‘দুষ্টু’? তৃণমূলের জন্য না বিজেপির জন্য?

এসব কঠিন কথার উত্তর দেওয়ার আগে জানিয়ে দেওয়া যাক যে, নাগেরবাজার থেকে দমদম, যাতায়াতের পথে কলকাতার বেশ কিছু জায়গায়তেই চোখে পড়ছে এমন পোস্টার। পোস্টারের উদ্দেশ্য কতকটা পরিষ্কার— মোদ্দা কথা নানা কারণে বিপন্ন বাংলা  ভাষা, অতএব তাকে বিকৃত না করে সঠিক উচ্চারণে বাঙালির তার মাতৃভাষাকে শক্তিশালি করতে হবে। বলা বাহুল্য, ইদানিঙকালে ইংরেজি মাধ্যম শাসিত বাংলায় হিন্দি ঘেঁষা বাংলা উচ্চারণের দিকে ঝুঁকেছে তরুণ প্রজন্ম। পোস্টারগুলির দিকে তাকালে কিন্তু প্রথমেই ওই কম বয়সি বঙ্গহিন্দিভাষিদের কথা মনে পড়ে। যেমন ধরুন, সাদা এবং মেরুন রঙে ছাপানো ফ্লেক্সগুলিতে লেখা হয়েছে ‘পরাঠা থেকে পরোটা ভাল’ কিংবা ‘বঙ্গাল থেকে বাংলা ভাল’।

না, কারা এই পোস্টার রচয়িতা তা এখনও অস্পষ্ট। এটুকু জানা গিয়েছে যে, ‘বাংলা’ পক্ষ বলে একটি সংগঠনের তরফে মাতৃভাষা সচেতনতার জন্যই এমন পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে শহর জুড়ে।

কিন্তু বিজেপির অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর ভাষাকে হাতিয়ার করে বাঙালি-অবাঙালির মধ্যে বিভেদের চেষ্টা চলছে। তাদের মতে, রাজনীতির ময়দানে ভাষাকে টেনে এনে জিততে চাইছে তৃণমূল। সত্যি কি তাই? সে হয়তো সময়ই বলবে, তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দুশো বছরে দাঁড়িয়ে ফ্লেক্সগুলি যে আত্মবিস্মৃত বাঙালির নজর কেড়েছে তা কিন্তু এখনই বলা যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *