ওয়েব ডেস্ক:
ঘর বাপসি! ঘরে ফিরলেন বিগ বি। মাঝে চারদিন কেটে গেছে। মঙ্গলবার গভীর রাতে লিভারের সমস্যায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় অমিতাভ বচ্চনকে। জানা যাচ্ছে, শুক্রবার রাত দশটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় বলিউডের মেগাস্টারকে। ছেলে অভিষেক ও স্ত্রী জয়ার সঙ্গে বাড়িতে ফেরেন শাহেনশা।
উল্লেখ্য, ১৯৮২ সালে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে গত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশ ক্রিয়াশীল রয়েছে অমিতাভ বচ্চনের। মাঝে অভিনেতা নিজেই জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিস-এর চিকিৎসা হয়েছিল। সে সময় তিনি জানতেন না, তারও ৮ বছর আগে রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হন হিন্দি সিনেমার জীবন্ত কিংবদন্তি। এরপর চিকিৎসা শুরু করেন তিনি।
হাসপাতালে থাকাকালীন গত চার দিনে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news