নিজস্ব প্রতিনিধি
আগামী ৯ নভেম্বর কলকাতা ও খুলনার মধ্যে প্রথম পরীক্ষামূলক ট্রেন চালাবে ভারতীয় রেল। তারপরেই ১৪ নভেম্বর থেকে পাকাপাকি ভাবে দুই দেশের মধ্যে এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। যাত্রী সংখ্যা বাড়লে ধীরে ধীরে কলকাতা-খুলনা মৈত্রী এক্সপ্রেসের দিন বাড়ান হবে বলে জানালেন পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবিনারায়ন মহাপাত্র। দুই দেশের মধ্যে যাত্রা পথ কমাতে মঙ্গলবার ইস্টার্ন রেলের সদর দফতরে দুই দেশের রেলের কর্তারা একটি বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় মাঝপথে কোথাও যাত্রীদের লাগেজ চেকিং হবে না। প্রথমে কলকাতা স্টেশনে, পরে খুলনাতে গিয়ে যাত্রীদের কাগজপত্র সহ লাগেজ চেকিং হবে। সময় কমছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসেরও। এবার থেকে কলকাতা স্টেশনেই প্রথম চেকিং শুরু হবে, শেষ হবে ঢাকাতে। গেদে স্টেশানের চেকিং পুরোপুরি তুলে দিলেন দুই রেলের কর্তারাই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news