নিজস্ব সংবাদদাতা :
দিল্লি হাইকোর্টের রায়ে অপসারিত হলেন প্রফুল্ল প্যাটেল। এবং আই লিগ, আইএসএল শুরুর মুখে বিপদে পড়ে গেল ফেডারেশন। ক্রীড়া আইনজ্ঞ রাহুল মেহরা একটি পিআইএল রুজু করেন এই মর্মে যে, এআইএফএফের সভাপতি নির্বাচন জাতীয় স্পোর্টস কোড মেনে করা হয়নি। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এআইএফএফের নির্বাচন হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় পঁাচ জন সহ–সভাপতি এবং দশ জন এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে জিতে এসেছিলেন প্রফুল। ২০১২–র পর ফের সভাপতি পদে ভোট হয়। যা ছিল প্রফুলের তৃতীয় টার্ম। ২০০৮–এ প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পর তঁাকে কার্যনিবাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পরের বছর প্রথমবার নির্বাচিত হন সভাপতি হিসেবে। কিন্তু, ডিসেম্বরের সেই নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ বলে এ দিন রায় দেন বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং নাজমি ওয়াজিরির বেঞ্চ। এবং, আগামী পঁাচ মাসের মধ্যে এআইএফএফ–কে ফেরা নির্বাচন করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এই পঁাচ মাস প্রাক্তন নির্বাচন কমিশন প্রধান এসওয়াই খুরেশি সভাপতির দায়িত্বে থাকবেন। ফেডারেশন কর্তারা মনে করছেন, দিল্লি হাইকোর্ট এমন রায় দিলেও, তঁারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সঠিক পথ খুঁজে পাবেনই। কয়েকদিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর সরকারি হস্তক্ষেপের জন্য পাকিস্তান ফুটবল ফেডারেশনের অনুমোদন বাতিল করেছে ফিফা। এআইএফএফের সংবিধান তৈরি ফিফা রুল মেনে । তাই, বিষয়টা নিয়ে একবার ফিফার সঙ্গেও কথা বলে নিতে চান কর্তারা। সুব্রত বাবু বলেন, ‘আমরা জাতীয় ক্রীড়া কোড মানতে সবসময় প্রস্তুত। তবে, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ফিফার সঙ্গে আলোচনা সেরে নিতে চায় ফেডারেশন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news