Breaking News
Home / TRENDING / ক্রস ভোটিংয়ের জল্পনা জাগিয়ে ববির বিরুদ্ধে প্রার্থী দিলেন মুকুল

ক্রস ভোটিংয়ের জল্পনা জাগিয়ে ববির বিরুদ্ধে প্রার্থী দিলেন মুকুল

প্রসেনজিৎ ধর:

ফের মুকুল রায় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন রাজ্যের শাসক দলকে।আগামী ৩ ডিসেম্বর কলকাতা পৌরসভার মেয়র পদের নির্বাচন। সেই নির্বাচনে বড়সড় চমক দিলেন মুকুল রায়। কলকাতা পৌরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা বিজেপি নেত্রী মিনাদেবী পুরোহিতকে দাঁড় করিয়ে দিলেন মেয়র নির্বাচনের পদে।

কলকাতা পৌরসভার মোট ৫জন কাউন্সিলর আছে বিজেপির, যেখানে তৃণমূলের ১২২জন কাউন্সিলর। তাহলে বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিত কী করে জিতবে বামেদের ভোটে! তাও তো সম্ভব না, কারণ বামেদের মোট ১৪জন মাত্র কাউন্সিলর। রাজনৈতিক মহলের ধারণা ক্রস ভোটিং-এর ছায়া দেখা যেতে পারে মেয়র পদের নির্বাচনে। কারণ মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন তখন বহু কাউন্সিলর মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। এখন তারা যদি ক্রস ভোটিং করে তাহলে কী তাহলে কতটা কী প্রভাব পড়ে তাই এখন দেখার। পাশাপাশি মুকুল রায়ের এই চ্যালেঞ্জ কী ভাবে নেন নতুন মেয়র ফিরহাদ হাকিম তাও নজর করবে রাজনৈতিক মহল।

আগামী ৩ ডিসেম্বর ব্যালট পেপারে ভোট পড়বে মেয়র নির্বাচন। তারপর জানা যাবে কে মেয়র পদে কত ভোটে জয়ী হলেন। তবে বিজেপি যে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না শাসক তৃণমূলকে তা আবারও বুঝিয়ে দিলেন মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *