নিজস্ব সংবাদদাতা:
বেহালা কলেজের হাল বেহাল। গত কয়েক দিনের অস্থির পরিস্থিতির দিকে নজর রেখে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে বেহালা কলেজে পৌঁছন। প্রিন্সিপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। এরপর ছাত্রছাত্রীদের সঙ্গেও আলাদা করে কথা বলেন শিক্ষামন্ত্রী।
সবশেষে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা যেন পড়াশোনায় মন দেয় এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। তিনি আরও বলেন, কলেজে যেন আর কোনরকম অস্থির পরিস্থিতি তৈরি না হয়। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, বর্তমানে যে কমিটি ইউনিয়ন চালাচ্ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হবে। একইসঙ্গে ভেঙে দেওয়া হবে গভার্নিং বডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news