Breaking News
Home / TRENDING / উচ্চশ্রেণির সংরক্ষণে মোদীর পাশে মায়াবতী

উচ্চশ্রেণির সংরক্ষণে মোদীর পাশে মায়াবতী

ওয়েব ডেস্ক:

উচ্চশ্রেণির সংরক্ষণ ইস্যুতে মোদীর পাশে মায়াবতী। সোমবার কেন্দ্রীয় সরকার উচ্চশ্রেণির কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করে। আজ বহুজন সমাজ পার্টির নেত্রী এই সংরক্ষণকে সমর্থন  জানালেন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানান মায়াবতী। যদিও পাশাপাশি ‘বহেনজি’র মন্তব্য, এই সিদ্ধান্তকে আমি পলিটিক্যাল স্টান্ট হিসেবেই দেখছি।

উল্লেখ্য, ভোটের মুখে মোদী সরকারের নয়া সিদ্ধান্তে দেশজুড়ে হইচই শুরু হয়েছে। বিরোধীদের মন্তব্য, ভোটের বাজারে ফায়দা লুটতেই মোদী সরকারের এই সিদ্ধান্ত, যদিও তাতে কোনও লাভ হবে না। সোমবার এই প্রসঙ্গে বহুজন সমাজ পার্টির প্রতিক্রিয়া মিলে ছিল না। কিন্তু মঙ্গলবার দলিত নেত্রী জানিয়ে দিলেন বর্তমান ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবেন। রাজনৈতিক মহলের ধারণা, এতে করে বিরোধীদের মধ্যে নীতিগত অসাম্যই প্রকট হল।

প্রসঙ্গত, মায়াবতী মধ্যপ্রদেশ ও রাজস্থানের কংগ্রেস সরকারকে সমর্থন দিয়েছে। যদিও ওই দুই রাজ্যে লোকসভায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি উত্তরপ্রদেশেও কংগ্রেসকে বাদ দিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত করেছেন। এই পরিস্থিতিতে তাঁর এই পদক্ষেপের অন্য তাৎপর্য রয়েছে বলে মত রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *