Breaking News
Home / TRENDING / বনধে বন্ধ নয় কাজ, সরকারি অফিসে হাজিরা ১০০%

বনধে বন্ধ নয় কাজ, সরকারি অফিসে হাজিরা ১০০%

ওয়েব ডেস্ক:

বনধ উপেক্ষা করে সরকারি অফিসে হাজিরা প্রায় ১০০%। আজ ও কাল রয়েছে কেন্দ্রীয় বাম সমর্থিত শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার বনধ। কিন্তু বনধের প্রথমদিনে বিশেষ প্রভাব পড়ল না সরকারি দফতরে। মহাকরন, নবান্ন সহ একাধিক সরকারি দফতরে অন্যদিনের মতোই কর্মীরা কাজে যোগ দেন। ব্যস্ততাও ছিল ওফিসে ওফিসে। সূত্রের খবর, নবান্ন, মহাকরন সহ সরকারি দফতরগুলিতে হাজিরা ছিল ৯০ শতাংশের বেশি।

শুধু কর্মীরাই নন, মন্ত্রীরাও আজ সঠিক সময়ে নিজেদের দফতরে যোগ দেন। সকালের দিকে রাস্তায় বিক্ষপ্ত গোলমাল চললেও, ট্রেন অবরোধ, বাস রকো, মিছিল ইত্যাদি চললেও সরকারি কর্মীরা যে সবকে খুব একটা গা করেননি তা বলাই যায়।

জানা গিয়েছে, যেহেতু ৪৮ ঘন্টার ধর্মঘট তাই ঝামেলা এড়াতে বহু কর্মী আজ মঙ্গলবার রাতে অফিসেই থেকে যেতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *