Breaking News
Home / TRENDING / শাসকের মদত সত্ত্বেও বামেদের ধর্মঘট ব্যর্থ, মন্তব্য দিলীপের

শাসকের মদত সত্ত্বেও বামেদের ধর্মঘট ব্যর্থ, মন্তব্য দিলীপের

নীল বণিক:

বামেদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট প্রথম দিন সম্পূর্ন ব্যর্থ বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের মতে, সকাল থেকেই ট্রেন, বিমান, মেট্রো পরিশেবা পুরোপুরি স্বাভাবিক ছিল। শিয়ালদহ, কলেজস্ট্রিট, অফিস পাড়ায় প্রতিদিনের মতোই সাধারণ মানুষ নিজের কাজে এসেছেন। রাস্তায় নেমে সাধারণ মানুষ বামেদের ধর্মঘটকে সম্পূর্ণ ভাবে ব্যর্থ করেছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

অপরপক্ষে দিলীপের বক্তব্য, সকাল থেকেই কলকাতা সহ সারা রাজ্যে বামেদের ধর্মঘটকে তৃণমূল মদত যুগিয়েছে। তিনি বলেন, জেলায়, জেলায় বামেদেরকে অক্সিজেন দিয়েছে তৃণমূল। সেইজন্য সকাল থেকেই সারা রাজ্য জুড়ে বাম কর্মী সমর্থকেরা রাস্তায় অরাজকতা চালিয়েছে, অভিযোগ করেন দিলীপ ঘোষ। বিজেপির ধর্মঘটে পুলিশ হাজার হাজার কর্মীকে গ্রেফতার করেছিল, কিন্তুু মঙ্গলবারের বামেদের ধর্মঘট ব্যর্থ করতে পুলিশ সেভাবে সক্রিয় হয়নি বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *